অনুসন্ধান ডেস্ক ::
প্রতারণামূলকভাবে স্ত্রীকে তালাক দিয়ে এবং তা গোপন রেখে তালাকের কপি রেজি: ডাকযোগে ভুয়া ঠিকানায় পাঠিয়ে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে রেখে দীর্ঘ ৯৮ দিন দাম্পত্য জীবন পার করার পরেও ওই বিতর্কিত তালাকনামার কাগজপত্রের জোরে বিচারককে ভুল ব্যাখ্যা দিয়ে এবং বাদীর নিযুক্ত আইনজীবী মো: হুমায়ুন কবির-১ এবং তাঁর সহযোগী অন্যান্য আইনজীবীদের রহস্যজনক অনুপস্থিতির সুযোগে আসামীপক্ষের আইনজীবীর মাধ্যমে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বরিশাল ম্যাট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট ১ম বিচার আদালতের বিচারক নূরুন নাজনীন’র আদালত থেকে যৌতুক মামলায় অব্যাহতি নেন বাদীর প্রতারক স্বামী মোঃ সোলাইমান(৩৬) এবং শশুর মোঃ ইউসুফ আলী ফরাজী(৬০)। অব্যহতিপ্রাপ্ত আসামীরা বিএমপি কাউনিয়া থানা এলাকার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, যৌতুুক নিরোধ আইন ২০১৮ সনের ৩ ধারায় গত ৪ মার্চ ওই ২ আসামীর বিরুদ্ধে আদালতে সিআর ৫৮/২০২৫(কাউনিয়া) নং মোকদ্দমা দায়ের করেন বিএমপি কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ চর আবদানীর বাসিন্দা চটজাত দ্রব্য ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের কন্যা মোসাঃ আখি আক্তার(২২)। আজ মামলাটির চার্জশুনানীর জন্য তারিখ ধার্য ছিল।
কোনো স্বাক্ষী প্রমান গ্রহণ ছাড়াই ওই আসামীদের বিরূদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন জিআর-২২/২৫ (কোতয়ালী) মামলায় মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এসআই আবদুল কুদ্দুস মোল্লার দাখিলকৃত চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞ বিচারক নূরুন নাজনীন মামলাটি খরিজ করে আসামীদের অব্যহতি দেয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণে বিচারকের ওপর বাদী ক্ষিপ্ত মমোভাব প্রকাশ করলেও এ মামলায় রিভিশন না করে প্রতারক সোলাইমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষন মামলা করবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
অপরদিকে, নারী নির্যাতন মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত রিপোর্টের বিরূদ্ধেও আপত্তি দেয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে নারী ও শিশুকেস নং-৩৬৪/২০২৫ মামলায় জুডিশিয়াল তদন্ত করছেন বরিশাল জেলা প্রশাসনের চৌকস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-হেল-মাফি। তিনি সরেজমিনে পরিদর্শনসহ প্রকাশ্যে ও গোপনে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ ছাড়াও সোলাইমানসহ ৫ জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন-এফআইআর প্রসিকিউশন নং- ৬৩/২০২৫ (কোতয়ালী) এবং ৬২/২০২৫ (কাউনিয়া) মামলা বিচারাধীন রয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন