নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে ::

ওমানের জনস্বাস্থ্য পরামর্শ জারি করেছেন নাগরিক ও প্রবাসীদের সতর্ক বার্তা মাঙ্কিপক্স (এমপক্স) বিষয়ে জনগণকে রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপক্স একটি সংক্রামক রোগ যা সাধারণত ফ্লু-এর মতো উপসর্গ জ্বর,মাথাব্যথা,শরীরব্যথা ও ক্লান্তি দিয়ে শুরু হয়। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিশেষ ধরণের ফুসকুড়ি বা দাগ দেখা দেয়, যা রোগটির অন্যতম বৈশিষ্ট্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস প্রধানত সংক্রামিত ব্যক্তির সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর, তোয়ালে বা অন্যান্য জিনিসপত্র স্পর্শ করার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। তাই যারা যৌথভাবে বসবাস করেন বা ঘনিষ্ঠ পরিবেশে কাজ করেন, তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও প্রবাসীদের ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা এবং সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার অভ্যাস গড়ে তুলতে হবে।

এছাড়া যাদের মধ্যে এমপক্সের মতো উপসর্গ দেখা দিচ্ছে, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে, নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে এবং ক্ষতস্থান সম্পূর্ণভাবে ঢেকে রাখতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। জনস্বাস্থ্য বিভাগ বলেছে, প্রাথমিক সতর্কতা ও সচেতন আচরণই এই সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় বলে জানান দেশটি বিশেষজ্ঞরা।

ওমানে এমপক্স নামক রোগ : সতর্ক বার্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে ::
মধ্যপ্রাচ্যের আরবদেশ ওমান সরকার দেশের সৃজনশীল অর্থনীতি ও বৈশ্বিক সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে প্রথমবারের মতো ‘কালচারাল ভিসা ও রেসিডেন্সি’ চালুর ঘোষণা দিয়েছেন।

ওমান ভিশন ২০৪০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নেয়া এই উদ্যোগটি দেশটিকে সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ওমান পুলিশের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসেন আল শ্রাইকির জারি করা সিদ্ধান্ত নং ১৫৬/২০২৫ অনুযায়ী, বিদেশি নাগরিকদের আবাসন সংক্রান্ত আইনের কার্যনির্বাহী বিধিতে সংশোধন এনে ‘কালচারাল ভিসা’ ও ‘কালচারাল রেসিডেন্সি’ নামে দুটি নতুন শ্রেণি যুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিদেশি শিল্পী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক পেশাজীবীদের ওমানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

নতুন বিধান অনুযায়ী, কালচারাল ভিসা দেওয়া হবে সেইসব বিদেশি নাগরিকদের, যারা ওমানে সাংস্কৃতিক, সাহিত্যিক, শিল্প বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে আসবেন। এই ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে এবং ধারকরা ওমানের বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে, কালচারাল রেসিডেন্সি প্রদান করা হবে এমন বিদেশি বাসিন্দাদের, যারা ওমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত অথবা ওমানি নাগরিকদের পরিবারের সদস্য হিসেবে এ খাতে যুক্ত রয়েছেন।

সিদ্ধান্তে আরও বলা হয়েছে, নতুন ভিসা ও রেসিডেন্সি ফি বছরে ৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে ২০ রিয়াল ফি প্রযোজ্য হবে। এই পদক্ষেপের মাধ্যমে ওমান সরকার বিদেশি নাগরিকদের জন্য একটি সহজ ও সাশ্রয়ী সাংস্কৃতিক আবাসন কাঠামো তৈরি করতে চায়।

ওমানের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ভিসা ও আবাসন কর্মসূচি বিশেষভাবে সংস্কৃতি ও সৃজনশীল খাতের জন্য চালু হলো।
সরকার মনে করছেন, এই উদ্যোগ বিদেশি শিল্পী, গবেষক ও সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করবে, ওমানের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত হবে মনে করেন দেশটির কর্মকর্তারা ।

ওমানে প্রথম সংস্কৃতি ভিসা চালুর দিগন্ত উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে::

ওমানের ধোফার নামক উপকূলে ভয়াবহ জাহাজডুবির অভিযোগ উঠেছে। অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন পাঁচ প্রবাসী।


গত জুমাবার, রয়্যাল এয়ার ফোর্স অব ওমান (রাফো) এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদে হাসপাতালে নিয়েছেন বলে জানান দেশটি কোস্টগার্ড।
ওমানের কোস্ট গার্ড প্রথমে সাগরে একটি নৌকার ধ্বংসাবশেষ ভাসতে দেখে জরুরি সতর্কতা জারি করে।
পরবর্তীতে হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের পূর্বদিকে রাস মাহাইল পর্বতের বিপদসঙ্কুল ঢালে ওই পাঁচ প্রবাসীকে আটকা অবস্থায় শনাক্ত করা হয়।
জাহাজডুবির সময় সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে নৌকা বা জাহাজ পাঠানো সম্ভব না হওয়ায় আকাশপথে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনা করে রয়্যাল এয়ার ফোর্সের একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযানের পর পাইলট ও উদ্ধারকর্মীরা নিখোঁজ পাঁচ প্রবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ।

উদ্ধার শেষে তাদের সালালাহর সুলতান কাবুস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচজনই বর্তমানে সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও নৌযানটির মালিকানা যাচাইয়ে তদন্ত চলছে।

 

অপরদিকে, দীর্ঘ অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত ওমানের জনজীবন,তীব্র গরম ও পানির সংকট থেকে মুক্তি পেতে গত জুমাবার ৩১ অক্টোবর দেশজুড়ে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করা হয়। এতে (সালাতুল ইস্তিসকা সহ বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে আয়োজিত নামাজে শত শত মুসল্লি অংশ নেন।


নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে চলমান তাপপ্রবাহ এবং পানির অভাব থেকে মুক্তির জন্য বিশেষ ফরিয়াদ জানান। বাসিন্দারা জানান, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। দেশটির বাসিন্দারা দৈনন্দিন কাজে ও কৃষিকাজে মূলত কূপের পানির ওপর নির্ভরশীল।

বৃষ্টিপাত না হওয়ায় দেশটির সেচনির্ভর কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগ করেন স্থানীয় নাগরিকসহ প্রবাসীরা।

ওমানে জাহাজডুবী,জীবিত উদ্ধার ৫ প্রবাসী : প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে::
মধ্যপ্রাচ্যেদেশ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার শর্ত ও প্রক্রিয়া নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটি মন্ত্রণালয়।
চুক্তিতে যুদ্ধ বন্ধ, দুইপক্ষের বন্দি ও আটককৃতদের মুক্তি এবং জরুরি হিউম্যানিটেরিয়ান সহায়তা প্রবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখতে এবং স্থিতিশীল করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
মন্ত্রণালয় সকল পক্ষকে শান্তি রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
দেশের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে একটি ন্যায্য ও সার্বিক রাজনৈতিক সমাধান আনতে হবে,যা ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার নিশ্চিত করবে। এ চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদেরও শান্তি প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশটি মন্ত্রণালয়।

গাজায় যুদ্ধবিরতি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানায় ওমান


নিজস্ব প্রতিনিধি,ওমান থেকে::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত এক সপ্তাহে পরিচালিত মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির রয়্যাল ওমান পুলিশ নর্থ বাতিনা, সাউথ বাতিনা এবং আল-দাখিলিয়া প্রদেশে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। দেশটির পুলিশ জানিয়েছে আটককৃতদের কয়েকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

অক্টোবরে নর্থ বাতিনার সিনাস উপকূলে সাগরপথে অবৈধভাবে প্রবেশের সময় দুই প্রবাসীকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিষ ও মারিজুয়ানার চালান জব্দ করা হয়। এর আগে সাউথ বাতিনা থেকে মরফিনও সাইকোট্রপিক ট্যাবলেটসহ আরেকজনকে আটক করা হয়। আল-দাখিলিয়া প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও নিষিদ্ধ তামাকসহ আরও দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল বলে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে। আটককৃত পাঁচজনের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই চক্রগুলোর সঙ্গে জড়িত আরো অনেকে রয়েছে।
বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং দেশজুড়ে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তীতেও থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ওমানে মাদকবিরোধী অভিযান : মাদকসহ ৫ জন গ্রেপ্তার! 

নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে::
মধ্যপ্রাচ্যের আরবকান্ট্রি দেশ ওমান, যে দেশের আইন নিয়ে গর্ববোধ করেন বিভিন্ন দেশ থেকে আগত অবস্থানরত প্রবাসীরা।
এমন দেশে নেশা স্বর্গরাজ্য পরিণত করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশী অসাধু সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ীরা।
ওমানে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ মদ ও তামাকজাত দ্রব্যসহ তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান রয়্যাল পুলিশ। দেশটির দক্ষিণ বাতিনা এবং আল-দাখিলিয়া প্রদেশে এই অভিযানগুলো পরিচালিত হয়

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ বাতিনা প্রদেশ থেকে আটক প্রবাসী একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য। তিনি একা গাড়ি চালিয়ে যাওয়ার সময় নজরদারিতে পড়েন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণে ক্রিস্টাল মেথ, মারিজুয়ানা, মরফিন ও সাইকোট্রপিক ট্যাবলেট জব্দ করা হয়। এই মাদকগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা ছিল তার।

অন্য একটি অভিযানে, আল-দাখিলিয়া প্রদেশের নিজওয়া এবং সামাইল এলাকা থেকে আরও দুই প্রবাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিক্রির জন্য মজুত করা বিপুল পরিমাণ অবৈধ মদ, সিগারেট এবং নিষিদ্ধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের এক মুখপাত্র জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশজুড়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ওমানে নেশাদ্রব্য স্বর্গরাজ্য করার চেষ্টা : তিন সাপ্লায়ারকে গ্রেপ্তার করেছে রয়্যাল পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি,ওমান থেকে ::

মধ্যপ্রাচ্যের আরব দেশে ৬/৪ লেনের সড়কে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে ওমান সড়কে দুর্ঘটনায় মারাত্মক আকারে প্রাণঘাতি ঘটছে প্রতিনিয়ত।

মাস্কাটে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে সম্প্রতি এক চালককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির পুলিশ নাগরিক ও প্রবাসী সকলের জন্য কঠোর সতর্কতা জারি করে। পুলিশ সূত্র

জানায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ওই চালককে গ্রেপ্তার করা হয়। যিনি নিজের ও অন্যদের জীবন বিপন্ন করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৫৮৬ জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওমানে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৮ অক্টোবর দুকুম এলাকায় আট বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয় এবং ১৫ অক্টোবর আল খাবুরাহ এলাকায় স্কুলবাসের সংঘর্ষে ৪২ জন শিক্ষার্থী আহত হয়।

এই ধারাবাহিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ওমান পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে নেমেছে।
অতিরিক্ত গতি অসতর্কতা এবং আইন অমান্য করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সকল নাগরিক ও প্রবাসী কর্মীদের ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ওমানে এক বছরে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জনের মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি, ওমান থেকে::

বিশ্ববাজারে পর্যটন খাতে বৈপ্লবিক এক সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় জোট জিসিসি। শুধু এক ভিসায় ভ্রমণ করা যাবে পুরো ছয়টি উপসাগরীয় দেশে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত এবং বাহরাইন।

নতুন এই ভিসা সিস্টেমের নাম দেওয়া হয়েছে “জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা, এটি একক ভিসায় উপসাগরীয় ছয় দেশের মধ্যে অবাধ ভ্রমণের সুযোগ করে দেবে পর্যটকদের জন্য।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মাররি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে পুরো গালফ অঞ্চলকে একটি ঐক্যবদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। তার মতে, এই ভিসা শুধু ভ্রমণ নয়, বরং অর্থনৈতিক সম্পর্ক ও আন্তঃসীমান্ত পর্যটন বাড়াতে বড় ভূমিকা রাখবে।

জিসিসির মহাসচিব জাসিম আল-বুদাইউই জানিয়েছেন, ভিসা সিস্টেমের টেকনিক্যাল ও ডিজিটাল কাজ প্রায় শেষ পর্যায়ে। একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আবেদন করা যাবে এই ভিসার জন্য, যেখানে ভ্রমণকারীরা ছয় দেশের ট্যুর পরিকল্পনা একসাথেই পরিচালনা করতে পারবেন।

এই ভিসা প্রথম অনুমোদন পায় ২০২৩ সালে, যা এখন উপসাগরীয় অঞ্চলের পর্যটন শিল্পে “গেম-চেঞ্জার” হিসেবে বিবেচিত হচ্ছে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখছেন বিশ্লেষকরা।

শুধু সংযুক্ত আরব আমিরাতেই ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন ও আতিথেয়তা খাতে ৩৯,৫০০ বাণিজ্যিক লাইসেন্স প্রদান করা হয়েছে, যা ২০২০ সালের তুলনায় ২৭৫ শতাংশ বৃদ্ধি।

২০২৫ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা, এরপর ধাপে ধাপে ছয় দেশে চালু হবে পুরো প্রোগ্রামটি। এক ভিসায় ছয় দেশে ভ্রমণের এই সুযোগ গালফ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যোগাযোগের জন্য কোন ফোন নাম্বার দেওয়া হয়নি, এক মাত্র নামটা ব্যবহার করা হয়েছে ( জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট )
এতে উপকৃত হবেন প্রবাসীসহ লাখো আন্তর্জাতিক ভ্রমণপ্রেমী।

এক ভিসায় সংযুক্ত আরব আমিরাতের ছয়টি দেশে ভ্রমনের সুযোগ!

ওমান থেকে নিজস্ব প্রতিনিধি ::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুর ইন্ডাস্ট্রিয়াল সিটি ২০২৫ সালের প্রথমধাপে ১৩ মিলিয়ন রিয়ালের বেশি মূল্যের নতুন বিনিয়োগ আকর্ষণ করেছে, যা প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশটি বিনিয়োগকারী পুঞ্জীভূত।
মোট ছয়টি প্রকল্পের এই বিনিয়োগের ফলে শিল্প নগরীটির পুঞ্জীভূত বিনিয়োগ ২.৩ বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে।
নতুন এই বিনিয়োগের ফলে পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ, লজিস্টিকস এবং ফার্মাসিউটিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পে দক্ষ প্রকৌশলী, টেকনিশিয়ান এবং নির্মাণ শ্রমিকের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী কর্মীদের জন্য এই সুযোগের পাশাপাশি রয়েছে একটি বড় বাস্তবতা। ওমান সরকারের ‘ওমানীকরণ’ নীতির কারণে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে শিল্প নগরীটির ৫৫ শতাংশ কর্মী ওমানি এবং সরকার এই হার বাড়াতে বদ্ধপরিকর।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী কর্মীদের সুযোগ মূলত সেইসব বিশেষায়িত ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, যেখানে স্থানীয়ভাবে দক্ষ কর্মীর অভাব রয়েছে। সাধারণ পদের তুলনায় উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য সম্ভাবনা অধিকার বেশি থাকবে।

ওমান প্রবাসীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন

 

ওমান প্রতিনিধি ::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাটিতে প্রবাসীদের মৃত্যুর মিছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসীদের মাঝে গভীর শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। আট বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকানোর আগেই উত্তর আল বাতিনায় আরেকটি বড় দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা শেখ মুহাম্মদ কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রবাস জীবনে পাড়ি জমান। তিনি ওমানের নতুন সিলাল মার্কেটে ব্যবসায় কর্মরত ছিলেন।

শোক কাটিয়ে ওঠার আগেই ঠিক এক সপ্তাহ পর, গত বুধবার উত্তর আল বাতিনার আল খাবুরাহ এলাকায় ঘটে যায় আরেকটি বড় দুর্ঘটনা। এতে অন্তত: ৪২ জন আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ১০ জন মাঝারি এবং ২৯ জন সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে বেপরোয়া গাড়ি চালানো অপরাধে বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির পুলিশ। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের আল খাবুরায় একটি পাহাড়ি নদীখাত বা ওয়াদির প্রবল স্রোতের মধ্যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে রয়্যাল ওমান পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ জানায়, প্রচারিত ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিরা পানির প্রবল স্রোত উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। এই বেপরোয়া আচরণ তাদের নিজেদের এবং গাড়িতে থাকা অন্য আরোহীদের জীবন মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছিল।
ভিডিওটি নজরে আসার পর উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ডার অভিযুক্তদের শনাক্ত করে আটক করে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

ওমানের সড়কে মৃত্যুর মিছিল : আবারো হত ১, আহত ৪২