শিরোনাম :
ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার ভোলায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বিএমজেপি’র বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মনপুরায় দিনে-রাতে বিদ্যুৎ মেলে মাত্র দুই ঘণ্টা পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা : বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার।। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কৃষিজমি ভরাট করে হাউজিং। উন্নয়নের আড়ালে খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ হুমকি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে ‘আমরা ভোলাবাসী’র স্মারকলিপি ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : শোকে স্তব্ধ দুই এলাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার

প্রতীম গাঙ্গুলি
  • আপডেট সময় : Saturday, September 26, 2026
  • 13 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি ভোলা::

মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গার টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনে চীনের জোরালো সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।একই সঙ্গে ভোলাসহ বাংলাদেশের সম্ভাবনাময় সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্পিকার।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, সংসদীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক যোগাযোগ, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে ‘বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর’ প্রতিষ্ঠার বিষয়েও মতবিনিময় হয়।স্পিকার বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে দেশটি সহযোগিতা করে আসছে। বাংলাদেশ-চীন সম্পর্কের ঐতিহাসিক অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন।রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ নানা প্রতিকূলতার মুখে রয়েছে। এই সংকটের স্থায়ী সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে চীন উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচনা করে। চীনের বিনিয়োগ এখন বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র প্রকল্পেও বিস্তৃত হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের আগ্রহের কথাও জানান বিদায়ী রাষ্ট্রদূত।তাঁর ভাষ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিভিন্ন ধরনের লজিস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হতে পারে।বৈঠকে স্পিকার বাংলাদেশের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভোলাসহ দেশের সমুদ্র উপকূলীয় সম্ভাবনাময় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।এ ছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী পরিষদে বাংলাদেশের প্রার্থী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর প্রার্থিতায় চীনের সমর্থন চান স্পিকার।দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও বৈঠকে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। সৌজন্য সাক্ষাতে চীনা দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ