নিজস্ব প্রতিনিধি,৩০ অক্টোবর ::
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে বিএনপি নেতা এড আল-আমিন দিনভর গণসংযোগ করেছে। ৩০ অক্টোবর লাটিমসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পরে মসজিদে আগত মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করার পাশাপাশি তাদের খোজ খবর নেয়। ঝালকাঠি জজ কোর্টের সাবেক এপিপি, সদর উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এড আল-আমিন নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রহিমা আপ্তার নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চায়। এ সময় উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম, নথুল্লাবাদ উচ্চ বিদ্যালযের এডহক কমিটির অভিভাবক সদস্য অলিউল ইসলাম লস্কর, ইউপি সদস্য লিটু লস্কর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন