শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এস এম রাজ্জাক পিন্টু
  • আপডেট সময় : Monday, October 19, 2026
  • 32 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রোববার রাত ১২.০৩ ::
নগরীতে সুজন নামের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় কাঠপট্টি রোডে ব্যবাসায়ীর দোকানে ঘটে। জানা গেছে, দোকানে কয়েক যুবক কেনা কাটা করে তখন সেই ক্রয়কৃত পণ্য একটি টিস্যু দিয়ে ব্যাগে দেয়, যুবকরা উন্নতমানের শপিং ব্যাগ চাইলে তা নিয়ে দোকানের কর্মচারী ও ক্রেতা যুবকদের তর্কাতর্কি হয়, এ সময় দোকানের কর্মচারীকে যুবকরা চড় থাপ্পড় মারে তখন দোকানের মালিক সুজন উক্ত যুবকদের বলে বিষয়টি তাকে না জানিয়ে চড় থাপ্পড় মারা ঠিক হয়নি। একপর্যায়ে উত্তেজিত যুবকরা দোকান থেকে হুমকি দিয়ে বের হয়ে পরে ৭/৮ জনের কিশোর গ্যাং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দোকানের মালিক সুজনের পেটের বাম পাশে ছুরিকাহত করে। এ সময় সুজনের ভাইয়েরা এগিয়ে এসে চাকুটি ধরে ফেলে তখন তার হাত কাটা রক্তাক্ত জখম হয়। মুমূর্ষু অবস্থায় সুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সাথে সাথে কিশোর গ্যাং পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ