শিরোনাম :
বরিশালে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশাল নগরীতে বিচারক নিখোঁজ : আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত পিরোজপুরে জাঁকজমক ধর্মীয় অনুষ্ঠান পন্ড : জমিজমার শত্রুতাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিএমজেপি’র কেন্দ্রীয় নেতাকে জেলে পাঠালো ভাগ্নে! খুচরা বাজারে হাহাকার, কৃষকদের সার পাচার হচ্ছে মিয়ানমারে : সিন্ডিকেট রুখবে কে? সরকারি স্থাপনার ছাদ হোক সবুজ কৃষির নতুন ঠিকানা নলছিটিতে অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টায় হামালা : নগদ টাকা লুটপাটের অভিযোগ ট্রেনের টিকিট কালোবাজারি রোধে নাগরিক সচেতনতাই হোক কার্যকর প্রতিরোধ প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ায় ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেয়ার নির্দেশ ঝালকাঠিতে বিএনপি নেতা এড আল আমিন এর দিনভর গণসংযোগ বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত 

বরিশাল নগরীতে বিচারক নিখোঁজ : আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত

এস এম রাজ্জাক পিন্টু
  • আপডেট সময় : Wednesday, November 18, 2026
  • 44 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে বিচারক নিখোঁজ, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত। বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হলেও রাত পর্যন্ত তিনি বাসায় ফেরেননি। বুধবার (১৮ নভেম্বর) সকালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস। তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বিচারক শেখ ফারহানা নাদীম বাসার উদ্দেশে রওনা হন। তবে রাত পর্যন্ত বাসায় না ফেরায় আদালতের নাজিরসহ অন্য কর্মকর্তারা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, আজ সকাল পর্যন্ত তিনি বাসা কিংবা আদালতে পৌঁছাননি। বিষয়টি জানার পর আদালতের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ