কক্সবাজারের মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন চৌধুরী, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। গত ১২ জুন অনুসন্ধান টিভিনিউজে প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল ‘মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন’।
ওই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মোঃ জসিম উদ্দীন বলেন, কিছু দালাল, প্রতারক, চাঁদাবাজ আমার নামে জাতির বিবেক সংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে ফাসাঁনো ও সর্বস্তরের জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমার বিরুদ্ধে যেসব অপবাদ দেয়া হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। মিথ্যা প্রকাশিত সংবাদটি নিয়ে কারো বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।
সংশ্লিষ্ট প্রতিবেদকের মতামত: কক্সবাজারে মহেশখালীতে মানুষের জীবন রক্ষায় চাকুরীর খাতিরে নয় দায়িত্বশীল আচরনে
ছুটে গেছেন মহেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে।
মহামারী করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে জনসাধারণকে নিরাপদ থাকতে এবং করোনা সচেতনতায় দায়িত্বশীল নিবেদিতপ্রাণ মহেশখালী উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন চৌধুরী। কিন্তু তার নিকট থেকে অবৈধভাবে সুবিধা না পাওয়ায় একটি মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আব্দুস সামাদ, মোঃ রশিদ, জয়নাল আবেদীন জয়, মোহাম্মদ আজম, কর্মকর্তা জসিম অনুসন্ধান টিভিনিউজকে জানান, এদেরকে আইনুব্যবস্থায় অনেক পূর্বে বহিস্কার করা হয়েছে। এরা এখন আমাদের বিরুদ্ধেও লেগেছে। এ বিষয়ে জেলা কর্মকর্তা ও নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম স্যারকেও জানিয়েছি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনুব্যবস্থা করার জন্যে।
(এম.নূরুল কাদের, মহেশখালী প্রতিনিধি)
আপনার মতামত কমেন্টস করুন