শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের চেষ্টা :  ভ্রাম্যমান আদালতে চালক ও হেলপারের কারাদণ্ড

সুগন্ধা মজুমদার
  • আপডেট সময় : Saturday, August 23, 2025
  • 815 বার দেখা হয়েছে
অনুসন্ধান ডেস্ক ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে সেন্ট মার্টিন পরিবহন বাসের চালক ও চালকের হেলপারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামিন অযোগ্য দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে ৯ টার দিকে সেন্ট মার্টিন পরিবহন একটি বাসে নৃবিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটলে গ্রেপ্তারের পর এ জামিন অযোগ্য কারাদণ্ড দেয়া হয় বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন আলী (২৫) এবং আলী হোসেন (২৩)। তাদের একজন বাসটির চালক এবং অপরজন চালকের সহকারী।
এর আগে, এ ঘটনার প্রতিবাদে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সেন্ট মার্টিন পরিবহনের দুটি বাস জব্দ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে কোটবাড়ী বিশ্বরোড থেকে সেন্ট মার্টিন বাসে ওঠেন ওই ছাত্রী। বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ইউটার্ন নেওয়ার কথা বলা থাকলেও তাকে নিয়ে বাসটি চৌদ্দগ্রামের দিকে চলে যায়। এরপর সুয়াগাজী নামক স্থানে গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় পদুয়ার বাজার আসে। সেসময় বাসে বাসটির চালক, সহকারীসহ পাঁচজন ছিলেন। বাসে একা পেয়ে ওই ছাত্রীর গলায় ছুরি ধরে গহনা, টাকা-পয়সা নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তারা। ভুক্তভোগী ছাত্রীর হাতে কামড় দেন অভিযুক্তরা। এরপর হাত-পা বেঁধে ফেলে দেয়ার চেষ্টা করলে সেই ছাত্রীর অনুরোধে ফেলে না দিয়ে শাকিল আবাসিক হোটেল নিয়ে আসে তারা। পদুয়ার বাজারের স্থানীয় এক ব্যক্তি ঘটনা আঁচ করতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দিলে শিক্ষার্থীরা গিয়ে ভুক্তভোগীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন এবং বাসে থাকা দুজনকে আটক করেন।
এ সময় জড়িত অন্য তিনজন পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে। শিক্ষার্থীরা বাস মালিক এবং অভিযুক্ত বাকি দুইজনকে ক্যাম্পাসে নিয়ে আসার দাবি জানান। পুলিশ শিক্ষার্থীদের দাবি মানতে অস্বীকৃতি জানালে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবি না মানায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনায় বসে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের দুই বছরের কারাদণ্ড দেন। বাকিদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলা করবে বলে নিশ্চিত করেছে।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম বলেন, শিক্ষার্থীদের এসেই আমি প্রস্তাব দিয়েছিলাম মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার বিষয়ে। শিক্ষার্থীরা শুরুতে আমার কথায় কর্ণপাত করেনি। অবশেষে শিক্ষার্থীরা বিষয়টি মেনে নিয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, গ্রেপ্তার দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। পাশাপাশি বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের আইনি সহায়তা করা হবে বলে জানান তিনি।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ