যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী : বরিশাল নগরীতে দুঃস্থদের মাঝে যুবদল নেতা তসলিম উদ্দিনের খাবার বিতরণ

এস এম রাজ্জাক পিন্টু
  • আপডেট সময় : Tuesday, October 27, 2026
  • 7 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি ::
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দুপুরে বরিশাল নদী বন্দর এর সম্মুখে দুঃস্থদের মাঝে খনিজ অর্থায়নে উন্নত মানের খাবার বিতরন করেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। এ সময় প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি(বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এড এইচ এম তসলিম উদ্দিন তার বক্তৃতায় গরীব দুঃস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরন এর মতো মানবিক কাজের জন্য এবং বিশাল র‍্যালি ও শোভাযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বরিশালের প্রধান সড়ক প্রদক্ষিন করায় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন মোঃ বেলায়েত হোসেনকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে “করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মাধ্যমে পালন করেছে বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। পালিত কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা, আলোচনা সভা এবং অসহায় দুঃস্থ দের মাঝে উন্নতমানের খাবার বিতরন। এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ( বরিশাল বিভাগ), বরিশাল জেলা দক্ষিণ এর বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক এড এইচ এম তসলিম উদ্দিন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অপর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুহুল, আশরাফুল ইসলাম মাহফুজ, আসলাম বাচ্চু ১ নং সহ সাধারণ সম্পাদক জগলুল কিবরিয়া কাওসার, জাকির হোসেন, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও মহানগর ওলামা দলের সদস্য সচিব আঃ রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুবদল নেতা মিলন হাওলাদার ও জামাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ