শিরোনাম :
কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, উপকূলে তেল-গ্যাসে বিনিয়োগ চান স্পিকার ভোলায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বিএমজেপি’র বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মনপুরায় দিনে-রাতে বিদ্যুৎ মেলে মাত্র দুই ঘণ্টা পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা : বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার।। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

প্রতিম গাঙ্গুলী
  • আপডেট সময় : Tuesday, August 18, 2026
  • 165 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ভোলা::

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ মোঃ জয়নাল পাটোয়ারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।রোববার (১৬ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের সময় বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় তালতলা বাজারের মনির পাটোয়ারী ফার্মেসির সামনে পাকা সড়কের ওপর থেকে জয়নাল পাটোয়ারীকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।গ্রেপ্তার জয়নাল পাটোয়ারী বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জালাল পাটোয়ারীর ছেলে ও মৃত হনুফা বিবির সন্তান।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় মোঃ কামাল হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই,পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ