নিজস্ব প্রতিনিধি, ২৪ সেপ্টেম্বর রাত ১২.২ ::
চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন,মূল আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আদালতে সোপর্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আর্থিক পুরস্কার পেয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি(তদন্ত)মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদেরকে এ পুরস্কার দেওয়া হয়।জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা তাঁদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।
পুলিশ সূত্র জানায়,সংশ্লিষ্ট ক্লুলেস মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও তথ্যপ্রমাণ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়। তদন্তের ধারাবাহিকতায় মামলার মূল আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।
মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ,মামলার তদন্তের অগ্রগতি এবং পুলিশের পেশাগত কার্যক্রম পর্যালোচনা করা হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত ও উৎসাহিত করা হয়।
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে,পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও তদন্ত কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এসএম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল)মো: শাহ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন