শিরোনাম :
সরকারি স্থাপনার ছাদ হোক সবুজ কৃষির নতুন ঠিকানা নলছিটিতে অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টায় হামালা : নগদ টাকা লুটপাটের অভিযোগ ট্রেনের টিকিট কালোবাজারি রোধে নাগরিক সচেতনতাই হোক কার্যকর প্রতিরোধ প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ায় ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেয়ার নির্দেশ ঝালকাঠিতে বিএনপি নেতা এড আল আমিন এর দিনভর গণসংযোগ বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত  কৃষক, কৃষি ও সুশাসন : টেকসই উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী : বরিশাল নগরীতে দুঃস্থদের মাঝে যুবদল নেতা তসলিম উদ্দিনের খাবার বিতরণ আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ ভোলায় ৭ মাসেও চালু হয়নি ৬ কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে ‘আমরা ভোলাবাসী’র স্মারকলিপি

প্রতীম গাঙ্গুলি
  • আপডেট সময় : Wednesday, September 16, 2026
  • 131 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি ভোলা ::

ভোলার দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন।স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্পিকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।‘আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্পিকারের উদ্যোগে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তাদের মতে, এই সেতু শুধু ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ সহজ করবে না, বরং জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংগঠনটির পক্ষ থেকে ভোলা-বরিশাল সেতুর দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ