ওমান প্রতিনিধি ::

ওমানসহ চার দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার দেশের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন প্রবাসীরা।
সম্প্রতি ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের অনুমোদন মিলেছে।
বিশেষ করে ওমানে বসবাসকারী প্রবাসীরা এই সুযোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রভাবিত করার এই সুযোগ তাদের জন্য এক স্বপ্নের মুহূর্ত।

ইসি সচিব জানিয়েছেন,ওমানে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যান্য দেশেও ধাপে ধাপে কার্যক্রম চালু হবে। তবে নির্বাচনের মধ্যে কতজন অন্তর্ভুক্ত করা সম্ভব হবে,তা সময় ও কারিগরি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এটি ইতোমধ্যেই চালু হয়েছে। নতুন চার দেশে প্রবাসী ভোটাররা দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়ন করতে পারবে।
এই উদ্যোগ প্রবাসীদের দেশের সঙ্গে সংযুক্ত রাখার, নাগরিক দায়িত্ব পালনের এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে জানান কর্মকর্তারা।

ওমানসহ চার দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু

ওমান প্রতিনিধি ::

মধ্যপ্রাচ্যের দেশটি প্রধানমন্ত্রী এবং রাজবংশের ২৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য দুটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। এ উদ্যোগ ওমানের দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে বলে জানা যায়।

মুদ্রাগুলোর সামনের অংশে রয়েছে সুলতান হাইথম বিন তারিকের রঙিন প্রতিকৃতি, সুলতানের তুঘরা, আল আলম প্রাসাদ এবং ঐতিহাসিক জালালি ও মিরানি দুর্গের ছবি। পেছনের অংশে রয়েছে সোহার দুর্গ, ঐতিহ্যবাহী ওমানি জাহাজ এবং আল বুসাঈদ রাজবংশের ইমাম ও সুলতানদের নাম।

মোট ১৫টি স্বর্ণ ও ১,০০০টি রৌপ্য মুদ্রা তৈরি করা হয়েছে, প্রতিটির মূল্যমান ১ ওমানি রিয়াল। স্বর্ণের মুদ্রায় ০.৯২৭ বিশুদ্ধতা এবং রৌপ্যে ০.৯৯৯ বিশুদ্ধতা রয়েছে। স্বর্ণের মুদ্রার বিক্রয়মূল্য শুরু হচ্ছে ৭,৯৩৫ রিয়াল থেকে এবং রৌপ্যের ১৩৪ রিয়াল থেকে, যা আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

এই স্মারক মুদ্রাগুলো বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে এবং মাস্কেট, রুই, সালালাহ ও সোহারে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংক শাখাসহ অপেরা গ্যালারিয়ার ওমান পোস্ট কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

ওমান রাজ বংশের ২৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী : স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক

ওমান প্রতিনিধি ::
ওমানের শ্রম মন্ত্রণালয় দেশের সব নিয়োগকর্তাকে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।
শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে দুর্ঘটনা, আঘাত ও পেশাগত রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে তারা।
পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিমালার ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো কর্মস্থলে দুর্ঘটনা, আঘাত বা নিশ্চিত পেশাগত রোগের ঘটনা ঘটলেই, প্রতিষ্ঠান মালিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বা শাখা প্রধানকে জানাতে হবে।
বীমা সুবিধাভুক্ত কর্মীদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা তহবিলের নিয়ম মেনে তথ্য প্রদান করতে হবে বলেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না দিলে প্রতিষ্ঠান মালিককে আইনি জটিলতার মুখোমুখি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয়ের এসব নিয়ম মেনে চললে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে।

পাশাপাশি এটি নিরাপদ ও উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে মনে দেশটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

নিরাপত্তা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ওমান শ্রম মন্ত্রণালয়ের


ওমান প্রতিনিধি ::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় এবারে দ্রুত ব্যবস্থা নেমেছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার পরপরই প্রতিনিধি পৌঁছে যান ঘটনাস্থলে। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, নিহতদের একেক জনকে একেক হাসপাতালে রাখা হয়েছে। এক হাসপাতাল থেকে আরেকটার দূরত্ব ১০০ থেকে ১৫০ কিলোমিটার। তবে একটা সুবিধা হলো নিহত সবারই স্পন্সর একই ব্যক্তি।
আমরা স্পন্সর ও রয়েল পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ জানিয়েছে, রোববার তারা তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর স্পন্সর ও সরকারি খরচে লাশগুলো দেশে পাঠানো হবে। সব ঠিকঠাক থাকলে ১৫ অক্টোবরের মধ্যেই লাশগুলো দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা রাখছি।


ওই কর্মকর্তা আরও জানান, নিহত আটজনের মধ্যে শুধুমাত্র একজনের ইনস্যুরেন্স ছিল। তিনি এক-দুই মাসের মধ্যে ৫ হাজার ওমানি রিয়াল ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) ক্ষতিপূরণ পাবেন। এখানকার আইনে বলা আছে গাড়ির ইনস্যুরেন্সের আওতায় যাত্রী যে-ই হোন না কেন, আইনি প্রক্রিয়ায় জয়ী হলে প্রতি যাত্রী ১৫ হাজার রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন।
এই ঘটনার ক্ষেত্রেও সেই সুযোগ প্রযোজ্য হবে বলে আমরা আশাবাদী। তবে এজন্য চার ধাপে আইনি লড়াই করতে হবে। নিহতদের পরিবারের সদস্যদের দূতাবাসকে (কোনো ব্যক্তিকে নয়) পাওয়ার অব অ্যাটর্নি দিতে হবে। এরপর দূতাবাস আইনজীবী নিয়োগ দেবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।

অন্যদিকে টাইমলাইন থেকে নেওয়া তথ্য আদরের ছেলে রেখে চলে যাচ্ছি প্রবাসে’ ২৩ আগস্ট সোশ্যাল মিডিয়ায় এই লেখাটিই ছিল ওমান প্রবাসী মোশাররফ হোসেন রনির শেষ পোস্ট। ঠিক দেড় মাসের মাথায়, সেই সন্তানকেই রেখে এবার চিরতরে বিদায় নিলেন রনি।
বুধবার দুপুরে ওমানের দুখুমে মাছ ধরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রনি ও আরও সাত বাংলাদেশি। তাদের সবাই চট্টগ্রামের সন্তান। সাতজন সন্দ্বীপের, একজন রাউজানের। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় প্রবাসীর জীবন।
সারিকাইত ইউনিয়নের মানুষ বলছে, এমন দৃশ্য তারা আগেও দেখেছে ২০২১ সালেও। একই জায়গায় মাছ ধরার পর ফেরার পথে প্রাণ হারিয়েছিলেন পাঁচজন প্রবাসী। বারবার একই ট্র্যাজেডি, একই কান্না কিন্তু বদলায়নি ভাগ্য।
দুকুম ওমানের রাজধানী মাস্কাট থেকে ৬০০ কিলোমিটার দূরের এক মরুভূমি। কাজ না পেয়ে অবৈধভাবে সাগরে মাছ ধরেন বহু বাংলাদেশি। নেই নির্দিষ্ট আয়, নেই নিরাপত্তা। কখনো পুলিশের ধাওয়া, কখনো বেপরোয়া গাড়ির চাপা জীবন চলে আতঙ্ক আর অনিশ্চয়তায়।
একজন প্রবাসী বলেন, সেখানে আমরা মাছ ধরি জীবনের ঝুঁকি নিয়ে। অনেক সময় গাড়ির ভেতরই ঘুমিয়ে থাকি। আবার ধরা পড়লে জেল খাটতে হয়।
সাড়ে তিন লাখ টাকা খরচ করে ওমান গিয়েছিলেন আমিন খান নকিব। কাজ না পেয়ে বাধ্য হয়ে দুকুমে তিন মাস মাছ ধরেন, আয় মাত্র ২০ হাজার টাকা। পরে ধরা পড়ে জেল খাটেন, দেশে ফিরে ভিসা নবায়নও বন্ধ হয়ে যায়। তার আক্ষেপ দূতাবাসের কাছে আশ্রয় চেয়েছি, কিন্তু সাড়া পাইনি।

ওমান দুর্ঘটনায় নিহতরা পাবেন ক্ষতিপূরণ : আশ্বাস দূতাবাসের

ওমান প্রতিনিধি::

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন দেওয়াল ধ্বসে চট্টগ্রামের ফটিকছড়ির এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের সয়ম ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওমানের মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন দেওয়াল কয়েকজন শ্রমিক নিয়ে দেওয়াল নির্মাণের কাজ করছিলেন। এক সময় দেওয়ালটি ধ্বসে

পড়ে। বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই মোহাম্মদ জাফর সাথে ছিলেন। অন্যান্য লোকজন সরে যেতে পারলেও আইয়ুব দেওয়ালে চাপা পড়েন।
হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়ার মূহুর্তে তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেছেন বলে জানান সহকর্মীরা।
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিন ছেলে ও এক মেয়ের জনক, দীর্ঘদিন ধরে ওমান কর্মজীবন ছিলেন।

এদিকে শনিবার দুপুরের দিকে খবরটি গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারে মধ্যে শোকে অন্ধকারাচ্ছন্ন শুরু হয়।
আত্মীয়স্বজনরা গ্রামের বাড়িতে ছুটে আসতে থাকেন। ওমান থেকে লাশ দেশে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই লিয়াকত আলী।

ওমানে দেওয়াল ধ্বসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি::
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন-এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত। তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য। ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।

সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই

অনুসন্ধান ডেস্ক :: 

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় ২ হাজার কেজি ইলিশ।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার।

তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স রয়েছে তার।

এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। টুটুলের প্রতিষ্ঠান তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। বরিশালের ইলিশ বাজার এখনও টুটুলের প্রভাবাধীন এবং তার লোকজন মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন।

কয়েকজন আড়তদার বলেন, বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত: টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়।

এ বিষয়ে কথা বলার জন্য কলকাতায় অবস্থানরত নিরব হোসেন টুটুলের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, এই মোকাম তো আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল আছে। আমি চাইলেই তো কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এখানে আমার কি করার আছে? তাছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তো সরকার। আমি বাঁধা দেয়ার কে?

কলকাতায় বসে ইলিশের ব্যবসা চালাচ্ছেন বরিশালের আ.লীগ নেতা টুটুল

নিজস্ব প্রতিনিধি,ভোলা::

সাগরে জাল ফেলে বিপুল পরিমাণ ইলিশ পেয়ে খুশিতে বাড়ি ফিরছিলেন ভোলার সদর উপজেলার কোড়ালিয়া শান্তিরহাট গ্রামের সফিজল বেপারী (সফিজল মাঝি) সহ ১৯ জেলে। মোবাইল ফোনে পরিবারকে জানান তারা বাড়ি আসছেন। কিন্তু এরপর ৫ দিন আর তাদের খোঁজ ছিল না। পরে বুধবার স্বজনরা জানতে পারেন ওই ১৯ জন ভারতের আলীপুর কারাগারে আছেন।

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুন্দরবন টাইগার

রিজার্ভ বেল্ট এলাকা থেকে তাদের আটক করে। ভারতের সংরক্ষিত সুন্দরবন এলাকায় প্রবেশ করায় ফিশিং বোট, জাল, মাছসহ তাদের আটক করা হয় বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ১৯ জেলে ভারতের কারাগারে আছেন-এমন খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। কী করবেন, কার কাছে যাবেন, কেমন করে ছাড়িয়ে আনবেন-এই চিন্তায় তাদের ঘুম নেই। বুধবার দুপুরে সফিজল মাঝির বাড়িতে ভিড় জমান ভারতে আটক জেলেদের স্বজনরা।

এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানান, প্রকৃতভাবে মাছ ধরতে যাওয়া জেলে হলে অবশ্যই তাদের উদ্ধারে সরকার চেষ্টা করবে।

জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান, জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চিঠি পাঠানো হবে।

জলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকের ঘরে হাঁড়ি চড়েনি। শিশুসন্তানদের নিয়ে না খেয়ে আছেন তারা।

সফিজল মাঝির স্ত্রী জানান, দীর্ঘদিন পর সাগরে ইলিশ ধরা পড়ছে-এমন সংবাদে ৫ সেপ্টেম্বর ভোরে ১৮ জন জেলে নিয়ে তার স্বামী সাগরে মাছ ধরতে যান। সেই মাছ নিয়ে ফেরার পথে স্রোতে ও ঝড়ো বতাসে দিগান্ত হন তারা। এ সময় বিএসএফ তাদের আটক করে।

আটক জেলেরা হলেন-সফিজল বেপারী (মাঝি), শাহে আলম, ছিডু মুন্সি, রাজীব চন্দ্র দাস, ট্রলারচালক আক্তার হোসেন, মিন্টু হাওলাদার, ফরিদ, আলমগীর, মোহাম্মদ ফরিদ, ইউনুছ, বাবুল সরদার, নীরব হোসেন, ইসমাইল, শাহে আলম হাওলাদার, গৌতম চন্দ্র দাস, জাকির হোসেন, সগির সিকদার, টুটুল ও শহীদুল ইসলাম। প্রত্যেকের বাড়ি ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে।

সাগরে ইলিশ ধরতে গিয়ে ভারতের কারাগারে আটক ভোলার ১৯ জেলে!

অনুসন্ধান ডেস্ক ::
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ।
সূত্র জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। তবে পরদিন রাজনৈতিক যোগাযোগ ও উদ্যোগে তারা মুক্তি পান। এ ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নাম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথাও উঠে এসেছে।
বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে দেশে থাকাকালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি এবং স্থানীয় জনগণের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি কলকাতায় থাকাকালে তারা জনরোষের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র।
এদিকে শনিবার পূর্ণিমা রানী শীল লঙ্গজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাহারকে ২০২১ সালে দুর্গাপূজা চলাকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তার দাবি, সে সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন রেখে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বাহার।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ার পরপরই কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে আটক করেছিল বলে জানা গেছে।
লঙ্গজিতা তার ভেরিফাই পেজে বাহার সম্পর্কে  লিখেন,
বাহারই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিলো।
এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কি নাহ্ আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে। আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে যেতে চায় তখন ভিসা দরকার ছি!
২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার, যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়ে ছিলো।
তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন…
এই বাংলাদেশী জঙ্গি রাজাকার আলবদরও কে কোন রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিৎ অবিলম্বে আইনের আয়তায় আনাহোক..রাজ্যে ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি…!!
আমি জানি এটি পৌঁছাতে পারবে কি নাহ্ জানি নাহ্ তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে এগুলো করেছে আজকে হিন্দুদের নির্যাতন হাজার হাজার তার কথা কোন হিন্দু বলে নাহ্।

বাহার ও সূচনাকে কলকাতা পুলিশ আটকের পর ছেড়ে দেয়ায় পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষোভের ঝর

অনুসন্ধান ডেস্ক::
আওয়ামী সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার দায়িত্বে আসা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। পৌর প্রশাসকের দায়িত্ব নেয়ার পর থেকে পৌরসভার নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে রীতিমত৷ সাম্প্রতিককালে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের অপসারণ চেয়ে একাধিকবার মানববন্ধনও করেছে পৌর বাসিন্দারা।
পৌরবাসীর নাগরিক সেবা বিঘ্নের পাশাপাশি ওয়ার্ডের কোনো উল্লেখযোগ্য নাগরিক সমস্যার সমাধান হতে দেখা যায়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, ইতোমধ্যেই কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজকে বদলি করে আবুদাবি বাংলাদেশের দূতাবাসে সংযুক্ত করা হচ্ছে।

কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়াকে আবুধাবিতে বদলী