

ওমান প্রতিনিধি ::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাটিতে প্রবাসীদের মৃত্যুর মিছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসীদের মাঝে গভীর শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। আট বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকানোর আগেই উত্তর আল বাতিনায় আরেকটি বড় দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা শেখ মুহাম্মদ কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রবাস জীবনে পাড়ি জমান। তিনি ওমানের নতুন সিলাল মার্কেটে ব্যবসায় কর্মরত ছিলেন।
শোক কাটিয়ে ওঠার আগেই ঠিক এক সপ্তাহ পর, গত বুধবার উত্তর আল বাতিনার আল খাবুরাহ এলাকায় ঘটে যায় আরেকটি বড় দুর্ঘটনা। এতে অন্তত: ৪২ জন আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ১০ জন মাঝারি এবং ২৯ জন সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে বেপরোয়া গাড়ি চালানো অপরাধে বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির পুলিশ। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের আল খাবুরায় একটি পাহাড়ি নদীখাত বা ওয়াদির প্রবল স্রোতের মধ্যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে রয়্যাল ওমান পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানায়, প্রচারিত ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিরা পানির প্রবল স্রোত উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। এই বেপরোয়া আচরণ তাদের নিজেদের এবং গাড়িতে থাকা অন্য আরোহীদের জীবন মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছিল।
ভিডিওটি নজরে আসার পর উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ডার অভিযুক্তদের শনাক্ত করে আটক করে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি ।
আপনার মতামত কমেন্টস করুন