শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’ ভোলায় টানা বৃষ্টি : ফসলের ক্ষতির আশঙ্কা বরিশালে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশাল নগরীতে বিচারক নিখোঁজ : আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত পিরোজপুরে জাঁকজমক ধর্মীয় অনুষ্ঠান পন্ড : জমিজমার শত্রুতাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিএমজেপি’র কেন্দ্রীয় নেতাকে জেলে পাঠালো ভাগ্নে! খুচরা বাজারে হাহাকার, কৃষকদের সার পাচার হচ্ছে মিয়ানমারে : সিন্ডিকেট রুখবে কে? সরকারি স্থাপনার ছাদ হোক সবুজ কৃষির নতুন ঠিকানা নলছিটিতে অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টায় হামালা : নগদ টাকা লুটপাটের অভিযোগ ট্রেনের টিকিট কালোবাজারি রোধে নাগরিক সচেতনতাই হোক কার্যকর প্রতিরোধ প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ায় ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেয়ার নির্দেশ ঝালকাঠিতে বিএনপি নেতা এড আল আমিন এর দিনভর গণসংযোগ

ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’

প্রতীম গাঙ্গুলি
  • আপডেট সময় : Tuesday, August 25, 2026
  • 180 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ভোলা,২৪ আগষ্ট রাত ১২:০৩ মি ::

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি বড় ইলিশ, স্থানীয়ভাবে যেটিকে ‘রাজা ইলিশ’ বলা হচ্ছে। মাছটি নিলামে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী ফিরোজ সাড়ে ৮ হাজার টাকায় কিনে নেন।জেলে কিরন মাঝি জানান, সকালে মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে এটিও আড়তে নিলামে তোলা হয়।মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত তিনি মাছটি কিনে নিয়েছেন। পরে লঞ্চযোগে ঢাকার কাওরান বাজারে পাঠিয়ে সেখানে বিক্রি করবেন। এতে আরও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট রয়েছে। এর মধ্যেও বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়া আশাব্যঞ্জক। সামনে বৃষ্টিপাত হলে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ