মিরপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ আহত ৩

ডা: এম.এ মান্নান
  • আপডেট সময় : Thursday, June 22, 2023
  • 759 বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি []
বৃহস্পতিবার (২২জুন) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা কলেজপাড়া ও নওদাপাড়ায় দুই পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় শাকিল (২২) এবং তরিকুল ইসলাম (৩৫) নামে দুইজন নিহত ও তিন জন আহত হয়েছেন।

নিহত শাকিল মিরপুরের আমলা কলেজপাড়া আব্দুস সাত্তারের ছেলে ও নিহত তরিকুল উপজেলার
নওদাপাড়ার নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিকেলে দিকে শাকিল বাড়ীর পাশে কাজ করছিলেন এবং তরিকুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার পথে বিকট শব্দে বজ্রপাত হলে অজ্ঞান হয়ে পড়েন । পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনা আরও কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বজ্রপাত নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ