কুষ্টিয়া প্রতিনিধি []
কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কুষ্টিয়া পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে।
জনস্বার্থে বদলী হওয়া কুষ্টিয়ার নবাগত দু’জন অফিসার ইনচার্জ(ওসি)কে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। নবাগত অফিসার ইনচার্জদ্বয় হলেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও জেলা অফিসের এক আদেশ মোতাবেক কুষ্টিয়া জেলায় কর্মরত চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন থানা ও ইউনিটে বদলী করা হয়। বদলী আদেশপ্রাপ্ত ওই চারজন অফিসার হলেন ক্রাইম প্রিভেনশন ইউনিট ইনচার্জ মজিবুর রহমান, খোকসা থানার ইন্সপেক্টর(তদন্ত) গৌতম ঠাকুর,মিরপুর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ জব্বারুল ইসলাম ও কুমারখালী থানার ইন্সপেক্টর(তদন্ত) সুকল্যান বিশ্বাস।
এসময় পুলিশ সুপার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জদ্বয়কে থানায় আগত সাধারণ মানুষকে সহযোগিতা, অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ ও জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহ এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করাসহ বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত, অভিনন্দন ও শুভ কামনায় নবাগত অফিসার ইনচার্জদ্বয়ের প্রতি আহবান জানান।
পরবর্তীতে নবাগত অফিসার ইনচার্জদ্বয় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
আপনার মতামত কমেন্টস করুন