শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Tuesday, July 19, 2022
  • 628 বার দেখা হয়েছে

শার্শার পল্লীতে রেকর্ডীয় সম্পত্তি জবর দখল :  জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক :: যশোরের শার্শার পল্লীতে রেকর্ডীয় মালিকানাধীন সম্পত্তি জবর দখল করে তার ওপর থাকা গাছ কেটে জোরপূর্বক রাস্তা নির্মণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাইকোলা গ্রামে। এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিস ও শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাগেছে,যশোরের শার্শা উপজেলার রুহুলআমিন খাঁর ছেলে আয়ূব হোসেন খাঁ গং দীর্ঘ ৫০ বছর যাবৎ বায়কোলা গ্রমের তাদের রেকর্ডীয় সম্পত্তি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামে মৃত নুরুল হক মন্ডলের ছেলে রেজাউল মন্ডল, মৃত সামছের মড়লের ছেলে আব্দুল জলিল, মৃত ওলিয়ার মাস্টারের ছেলে জাহাঙ্গীর,জালাল উদ্দিন ঢালীর ছেলে ফারুক হোসেন নিসার এর ছেলে গফ্ফার, মৃত নুর আলীর ছেলে ছোট্ট খোকা,মৃত ছাত্তারের ছেলে খাইরুল, অজেত আলীর ছেলে আতাউর, মৃত রশিদ মন্ডলের ছেলে হুমায়ুন কবির,হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম ও মৃত ছের আলীর ছেলে আলম সহ ১৫/২০ জন দূর্বৃত্ত আয়ূব হোসেন খাঁ গং এর রেকর্ডীয় সম্পত্তি ও এলজিইডি রাস্তার উপর থাকা ৫০টি আমগাছ কেটে জোর পূর্বক দখলে নিয়ে রাস্তা নির্মাণ করেছে। ২ লক্ষধিক টাকা মুল্যের আম গাছগুলো কেটে ফেলায় ও তাদের জমি জোর পূর্বক দখল করে নেয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকা বাসির মধ্যে ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়েছে।

এদিকে দখলদাররা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করছে।এমতাবস্থায় ভুক্তভোগী পরিরারগুলো ভয়ে মানবেতর জীবন যাপন করছে।

এব্যাপারে শার্শার অফিসার ইনর্চাজ মামুন খাঁনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ