শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

শার্শায় পূর্ব শত্রুতার জের :  বিষ প্রয়োগ ১২ লক্ষ‍ টাকার মাছ ধ্বংস 

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Friday, July 22, 2022
  • 1137 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজি নামের এক মাছ চাষির ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা। বিষ প্রয়োগের ফলে ১২ লক্ষ‍াধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান আহম্মদ আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার পানবুড়িয়া গ্রামে। এব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিত ভাবে অবহতি করা হয়েছে। জানাগেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবত মাছ চাষ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ মেরে দেব।

এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফ সহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের মাছ মেরে ফেলে। এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। জাকির প্রভাবশালী হওয়ায় সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি আহম্মদ আলী। এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ