শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বিজিবি

ইকরামুল ইসলাম,৫ জুলাই,২০২২
  • আপডেট সময় : Thursday, July 7, 2022
  • 724 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে এই অস্ত্র,গুলি,ম্যাগাজিন ও ফেন্সিডিল উদ্ধার করে কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বা ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে নাইলনের একটি ব্যাগের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল মালিকবিহীন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগাজিন ও ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ