শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাঙ্গালী মেয়ে মাহজাবিন’র নাসায় নিয়োগ লাভ

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Monday, November 4, 2019
  • 889 বার দেখা হয়েছে
Bangladesh Pratidin
ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১৭ অনলাইন ভার্সন
নাসায় নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাহজাবিন

অনলাইন ডেস্ক
নাসায় নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাহজাবিন

মাহজাবিন হক

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশের সিলেটের মেয়ে মাহজাবিন হক। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।   প্রথম বাংলাদেশি নারী হিসেবে নাসায় কাজ করবেন তিনি।

মাহজাবিন হকের বাবা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে। মাহজাবিন হক এ বছরই মিশিগান রাজ্যের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন।

পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবিন হক ২০০৯ সালে বাবা-মা’র সঙ্গে যুক্তরাষ্ট্রে যান।

কর্মসূত্রে তার বাবা সৈয়দ এনামুল হক বর্তমানে সিলেটে অবস্থান করলেও তার সঙ্গে আছেন মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক। নাসা অ্যামাজনসহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পানি থেকে তিনি চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে নাসাকেই বেছে নেন তিনি।

উল্লেখ্য, ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায়ই মাহজাবীন হক দুই দফায় টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্নশিপ করেন। প্রথমদিকে তিনি ডাটা অ্যানালিস্ট এবং পরে সফটওয়্যার ডেভেলপার হিসেবে মিশন কন্ট্রোলে কাজ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ