শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

ডোমারে অরক্ষিত লেবেল ক্রসিং এ ট্রেন-ট্রাক সংঘষে হতাহত ৩ : ট্রেন চলাচল বন্ধ

মোঃ মুশফিকুর ইসলাম,২৪ আগষ্ট,২০২১
  • আপডেট সময় : Wednesday, August 25, 2021
  • 680 বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার সাকিল(২২) ঘটনাস্থলে নিহত হয়। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের অদুরে কাজিরহাট অরক্ষিত লেভেন ক্রসিং এ। এ ঘটনায় আহত হয় আরো ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। তাদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রেনের কোন যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ফলে চিলাহাটি, ডোমার ও নীলফামারীর সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রকেট মেইল।


প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ওই লেবেল ক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই।  এ অবস্থায় ইটের ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার সাকিল ও আহত হয় ট্রাক চালক ও ইটব্যবসায়ী সহ ২ জন। ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইটব্যবসায়ীর বাড়ি বোদাপাড়া কাজিরহাটে। তিনি ইট এনে গ্রামে ইট বিক্রির ব্যবসা করেন।


চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী “রকেট মেইল” ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার দুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধার কাজ শুরু হবে। দুপুর ১২ টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায় উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ