শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

জকিগঞ্জে ট্রলির ধাক্কায় নারীসহ দুই মটরসাইকেল আরোহী নিহত

অনুসন্ধান ডেস্ক সংগৃহীত
  • আপডেট সময় : Tuesday, December 17, 2019
  • 958 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ জকিগঞ্জে ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী হচ্ছেন কানাইঘাট উপজেলার সাহাপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র টাইলস মিস্ত্রি রাসেল আহমদ(২৬)। মোটরসাইকেলে থাকা রাসেলের সাথে নিহত হওয়া নারীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে ওই মহিলার বাড়ি আট্রগ্রামে (সাবনুর) বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইউপি চেয়ারম্যান কাজল আহমদ নিহত রাসেলের পরিচয় নিশ্চিত করে বলেছেন রাসেল অবিবাহিত।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, রাসেলের পকেটে রাসেলের ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় জানতে পেরেছে পুলিশ। রাসেল গত মাসের ২১ তারিখে এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে কিস্তিতে একটি মোটরসাইকেল ক্রয় করার কাগজ তার সাথে পাওয়া গেছে। দুইজনের লাশ জকিগঞ্জ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পূর্ব পাশে মানিকপুর ক্যাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটেছে ১৬ ডিসেম্বর বিকেল সোয়া ৩টায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ