শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

চট্টগ্রামে ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Wednesday, November 6, 2019
  • 845 বার দেখা হয়েছে
ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে আয়কর বিভাগের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদে আয়কর বিভাগের কার্যালয় থেকে  তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রেজাউল করিম আয়কর পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন। তিনি জানান, নগরীর পাঁচলাইশ এলাকার সায়মা আক্তার নামে এক বাড়ি মালিকের কাছ থেকে কয়েকদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন রেজাউল করিম। সায়মা এ বিষয়ে দুদককে অভিযোগ করেন।
দুদক কর্মকর্তারা সায়মার মাধ্যমে ঘুষ দিয়ে তাকে আটকের ফাঁদ পাতেন।সেই ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আয়কর বিভাগের এই কর্মকর্তা।
রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা চন্দন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ