শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

কুমিল্লায় ব্যাপকহারে ছড়াচ্ছে ভেজাল খাদ্য:র‍্যাবের অভিযান

অনুসন্ধান ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : Thursday, December 12, 2019
  • 902 বার দেখা হয়েছে

টমেটো ছাড়া সস, দুধ ছাড়াই ঘি এবং কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে জুস। কুমিল্লার চান্দিনায় ‘রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি:’ এর একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ নাম সর্বস্ব এসব খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাত করে চলেছে।

চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়ারপাড় প্রতিষ্ঠিত ‘রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি:’ নামের কম্পানিটি ‘মাহিন’ ও ‘নোভা’ নামে দুটি ব্র্যান্ডে তাদের অন্তত ৩০টি প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করছে। যার অধিকাংশই ভেজাল ও বিএসটিআইর অনুমোদনহীন।

এমন অভিযোগে গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ওই ফ্যাক্টরিতে অভিযান চালায় কুমিল্লা র‌্যাব-১১ এর একটি প্রতিনিধিদল।

নকল-ভেজাল ও অনুমোদনহীন এসব খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমান আদালত নগদ ২ লাখ টাকা জরিমানা, ফ্যাক্টরিটি সিলগালা করে কম্পানির মালিকপক্ষের দুই সহোদরকে দুই মাসের কারাদণ্ড দেয়।

এ সময় কম্পানির মালিক মো. রফিকুল ইসলামের দুই ভাই ও কম্পানির পরিচালক হাজী মো. শহীদুল ইসলাম (৪০) ও মো. সফিউল ইসলাম বাশারকে (৩৫) ২ মাস করে কারাদণ্ড দেয়। তারা চান্দিনার হারং গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।

কুমিল্লা র‌্যাব-১১ কম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব ও এএসপি মুহিতুল আলম জানান, এরা দীর্ঘদিন যাবৎ নকল-ভেজাল ও অনুমোদনহীন খাদ্য সামগ্রী বাজারজাত করছে। খাদ্য সামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক।

তাদের কোম্পানিতে উৎপাদিত পণ্য সামগ্রীতে রয়েছে নোভা চানাচুর, নোভা বিস্কুট, মাহিন গ্লাকসোস-ডি, অমল ঘোষ স্পেশাল গাওয়া ঘি, অমল ঘোষ বাটার ওয়েল, নোভা বাটারওয়েল, মাহিন সয়াবিন তেল, মাহিন শরীষার তেল, নোভা সয়াবিন তেল, নোভা সরিষার তেল, নোভা ব্যান্ডের বিভিন্ন রকমের মসলার গুঁড়াসহ নানা রকম ফলের জেলি, আচারসহ অনেক মুখরোচক আইটেম।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ