গোবিন্দঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কামদিয়া ইউনিয়নের ছাতিয়ানচুড়া গ্রামে ২ সন্তানের জননী ধর্ষণের শিকার হন।
ধর্ষিতার পরিবার সুত্রে জানা গেছে, গত ১৪ মে মাগরিবের পর বাড়ীতে কেউ না থাকার সুবাদে একই গ্রামের আবুল কালামের ছেলে লম্পট হৃদয় (২৬) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার স্বামী হাতে নাতে ধর্ষককে ধরে ফেলেন। স্থানীয় লোকজন গ্রাম্য শালিশ বৈঠকের কথা বলে ধর্ষক হৃদয়কে ছেড়ে দেয়। কিন্তু গ্রাম্য শালিশ না হওয়ায় ধর্ষিতা গৃহবধুর পরিবার থেকে থানায় এজাহার দাখিল করেন। এজাহারটি আমলে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। তদন্তে গিয়ে তিনি ধর্ষিতার পরিবারকে আইনী সহায়তা না দিয়ে সমঝোতার দায়িত্ব দিয়ে আসেন স্থানীয় জনপ্রতিনিধিকে।
এ দিকে থানায় মামলা না হওয়ায় ধর্ষক হৃদয় ধর্ষিতা সহ তার পরিবারকে মামলা না করতে হুমকি অব্যাহত রাখায় ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সচেতন মহল ধর্ষিতা ওই গৃহবধুর ন্যায় বিচারের স্বার্থে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
আপনার মতামত কমেন্টস করুন