পীরগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ির প্রবেশদ্বারে ব্যতিক্রধর্মী সাইনবোর্ড : প্রজন্মদের মাঝে উদ্দীপনার মাইলফলক

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Monday, May 18, 2020
  • 1046 বার দেখা হয়েছে
সোহাগ মিলন, পীরগঞ্জ থেকে ফিরে:  পীরগঞ্জ উপজেলার জগথা (শান্তিবাগ) মহল্লায় প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ির সামনে এক ব্যতিক্রমধর্মী সাইনবোর্ড ঝুলিয়েছে পরিবারের সদস্যরা। নুরুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র মোঃ নিশান পরিবারের সকল সদস্যের পরামর্শক্রমে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে সাইনবোর্ডটি বাড়ির প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দেন।
সাইনবোর্ডটি দেখার জন্য সকাল থেকেই বাড়ির সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীড় জমাচ্ছে। সাইনবোর্ডটিতে লেখা হয়েছে প্রবেশ নিষেধ। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এ দেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযুদ্ধ করেছিল। ওই যুদ্ধে বাংলাদেশের রাজাকার, যুদ্ধপরাধী, আলবদর, আল শামসদের জঘন্যতম ঘৃণা করা হয়েছে। এছাড়াও জঙ্গি এবং তাদের আত্মীয়-স্বজনদেরও ঘৃণা করা হয়েছে। ওই সব ব্যক্তি ও তাদের আত্মীয়-স্বজনদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়িতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইতোপূর্বে, ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় কোন বাড়িতে এ ধরনের সাইনবোর্ড দেখা যায়নি। প্রথম বারের মত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়িতে এ ধরণের সাইনবোর্ড দেখে স্বাধীনতাকামী ও দেশ প্রেমিক মানুষের মধ্যে উৎসাহ জুগিয়েছে বলে মুক্তিযোদ্ধা ইব্রাহিম খান মনে করেন। যুদ্ধপরাধী, রাজাকার, আলবদর,আলশামস ও জঙ্গিদের সর্বাত্মক ঘৃণা করা সহ তাদের আত্মীয়-স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপনেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পীরগঞ্জ এলাকাবাসী নিশানকে এ উদ্যোগে স্বাগত জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাবেক সাংসদ ইমদাদুল হক বলেন, এটি নি:সন্দেহে একটি মহৎ উদ্যোগ ও দেশ প্রেমিকের কাজ। এ সাইনবোর্ড উত্তোলণ করার জন্যে পরিবারের উদ্যোক্তাকে সরকারি ভাবে পুরস্কৃত করা দরকার। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান বিষয়টি আমি শুনেছি। নি:সন্দেহে পরিবারের সদস্যরা মুজিব বর্ষে একটি ব্যতিক্রমধর্মী কাজ করেছে। আমি বিষয়টি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
সাইনবোর্ডটি দেখে উপজেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান দেখানো ও প্রকৃত দেশ প্রেমিকের কাজ এটি। পরিশেষে, তিনি প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ