সোনাগাজীর চরছান্দিয়ায় ভবন নির্মানে বাঁধা : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্মানকাজ শুরু

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী, ফেনী
  • আপডেট সময় : Sunday, May 17, 2020
  • 895 বার দেখা হয়েছে
সোনাগাজী প্রতিনিধি :   ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরছান্দিয়ায় প্রবাসী আবুল হাসেমের পরিবারকে দালানঘর নির্মাণ কাজে অনৈতিকভাবে বাঁধা প্রদান করে প্রতিপক্ষরা, এমন অভিযোগে প্রবাসীর স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ (SDR-457) দায়ের করেন।
বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ করার সময় প্রতিপক্ষ জেবল হকের ছেলে ছায়েদুল হক পিয়াস, আরমান, অনিক, রুবেল সহ স্থানীয় বহিরাগত লোকজন তাদের কাজে বাঁধা দেয় এবং নির্মাণ সামগ্রী ভাঙচুর করে ছুড়ে ফেলে দিয়ে  ব্যাপক ক্ষতি সাধন করে। প্রতিপক্ষরা ছকিনার জায়গায় জোর করে সীমানা প্রাচী
বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ করার সময় প্রতিপক্ষ জেবল হকের ছেলে ছায়েদুল হক পিয়াস, আরমান, অনিক, রুবেল সহ স্থানীয় বহিরাগত লোকজন তাদের কাজে বাঁধা দেয়। নির্মাণ সামগ্রী ভাঙচুর করে ছুড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। প্রতিপক্ষরা ছকিনার জায়গায় জোর করে সীমানা প্রাচীর নির্মাণ আরম্ভ করে। ছকিনা বেগম ও তার মেয়ে বাঁধা দিলে তাদেরকে মারধর করে ও খুন করার হুমকি দেয়।
এতে তাদের ছাদ ঢালাই কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিল্ডিং নির্মাণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়লে ১২ মে অনুসন্ধান টিভিতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশসহ অন্যান্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতায় প্রবাসী পরিবার তাদের বিল্ডিং ঘরের ছাদ ঢালাই সহ সকল কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়। প্রবাসী আবুল হাসেমের পরিবারের পক্ষ থেকে সোনাগাজী থানা প্রশাসন ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার ছেলে আল মামুন
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ