গোবিন্দগঞ্জে ধান,চাল,গম সংগ্রহ অভিযান উদ্বোধন

হাসিফ সরকার, গাইবান্ধা
  • আপডেট সময় : Thursday, May 14, 2020
  • 861 বার দেখা হয়েছে
 গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ, মহিমাগঞ্জ ও কামদিয়া এলএসডি’র অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ’২০ এর উদ্বোধণ করেন ঢাকা থেকে মোবাইল ফোনে স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির আয়োজনে ১৪ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় গোলাপবাগ এলএসডি’র কার্যালয়ে এ উদ্বোধণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা স্বপন কুমার দে, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা চালকল মালিক সমিতি’র সভাপতি আব্দুল গফুর প্রধান বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভিপি সেকেন্দার আলী মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন শিমুল, গোলাপবাগ খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম,  মহিমাগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা শাহনাজ বেগম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামদয়িা খাদ্য গুদাম কর্মকর্তা আবু সাঈদ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দে বলেন, সরকার এ চলতি বছরে গোবিন্দগঞ্জ উপজেলার ৩ টি খাদ্য গুদামে ৫ হাজার ৭ শ’ মেট্রিক টন ধান প্রতি কেজি ২৬ টাকা দর, চাল ৯ হাজার ৩ শ’ ৭৪ মেট্রিক টন ৩৬ টাকা দর ও গম ১ হাজার ৪৩ মেট্রিক টন ২৮ টাকা দরে কেনার জন্য লক্ষমাত্রা নির্ধারণ করেছেন।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ