গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। ১২ মে (মঙ্গলবার) সকালে গোমস্তাপুর হাটখোলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তি হল শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমান (৪০)।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পায় গোমস্তাপুরের হাটখোলা বাজারে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর অভিযানিক একটি দল। অভিযান চলাকালীন সন্দেহজনক এক ব্যক্তির হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি চালিয়ে 6.75mm ২টি পিস্তল, ৪ টি ম্যাকজিন, ১২ রাউন্ড গুলি, ১ টি মোবাইল ফোন ও ২ টি সিমসহ তাকে হাতেনাতে আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলের মধ্যে একটি ইউএসএ ও অপরটি ইটালীর তৈরি।
আপনার মতামত কমেন্টস করুন