শিরোনাম :
ঝালকাঠিতে বিএনপি নেতা এড আল আমিন এর দিনভর গণসংযোগ বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত  কৃষক, কৃষি ও সুশাসন : টেকসই উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী : বরিশাল নগরীতে দুঃস্থদের মাঝে যুবদল নেতা তসলিম উদ্দিনের খাবার বিতরণ আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ ভোলায় ৭ মাসেও চালু হয়নি ৬ কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র বরিশাল নগরীতে আগুনে দোকান পুড়ে ছাই : ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয়

নড়াইলে জমাজমি নিয়ে বিরোধের জের : মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য্যকে কুপিয়ে জখম প্রতিবেশীর

সুগন্ধা মজুমদার
  • আপডেট সময় : Monday, April 6, 2026
  • 274 বার দেখা হয়েছে
অনুসন্ধান ডেস্ক ::
নড়াইলের কালিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আচার্য্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন।
 এর আগে রোবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত কৃষ্ণপদ আচার্য্য উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আচার্য্যের ছেলে।
অভিযুক্ত ৩ যুবক হলেন-একই গ্রামের আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) ও মাহিদুল শেখ (৩৫)।
স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ আচার্য্য কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা চালান। তারা তাকে মাথা, হাত ও পায়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বীর মুক্তিযোদ্ধা বলেন, মনসা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছে। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে তারা। আমি তাদের বিরুদ্ধে মামলা করব। আমি এই ঘটনার যথাযথ বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি মো. ইদ্রিস আলী
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ