পোরশা (নওগাঁ) প্রতিনিধি []
নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের হলরুমে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।
এসময় সংস্থার স্থানীয় সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, বিভাগীয় সমন্বয় কারী ম্যানুয়েল টুডু, সহসভাপতি কামরুজ্জামান সরকার বাবু, সাধারণ সম্পাদক আবু রাইহান (মুন্না), সংস্থার উপজেলা সমন্বয়কারী মিঃ জেস্কেল উপস্থিত ছিলেন। কর্মশালায় ২৫ জন সদস্য অংশ গ্রহন করেন।
আপনার মতামত কমেন্টস করুন