গোবিন্দগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে কৃষকের জমিতে ধান কর্তন

হাসিফ সরকার, গাইবান্ধা
  • আপডেট সময় : Monday, May 11, 2020
  • 1151 বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারন সম্পাদকের নির্দেশনায় গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরুর নেতৃত্বে রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংঙ্গা গ্রামের প্রান্তিক কৃষক আবু বক্কর সিদ্দিকের ৫৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। রোববার(১০ এপ্রিল) সকাল ৮টা থেকে এ ধান কাটায় অংশ নেন, উপজেলা ছাত্রলীগ সদস্য ও রাখালবুরুজ ইউনিয়নের সাধারণ সম্পাদক(ভা:) সাকিব আল হাসান সজীব, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এসএম শামীম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, আমার জমির ধান পেকে গেলেও করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে জমির ধান কাটতে পারছিলাম না, খোঁজাখুজি করছিলাম শ্রমিক, এতে ছাত্রলীগের ছেলেরা শুনে আমাকে প্রস্তাব দেয়, যদি আপনার কোন আপত্তি না থাকে তাহলে আমরা আপনার ধান কেটে ঘরে তুলে দেব, সেই মোতাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরুসহ ছাত্রলীগের ছেলেরা ধান কেটে ঘরে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ