চট্টগ্রামে ঈদগাঁও বাজার বন্ধ রাখার দাবী বিশিষ্টজনদের

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার
  • আপডেট সময় : Saturday, May 9, 2020
  • 735 বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাব থেকে ঈদগাহ বাসীকে মুক্ত রাখতে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার ঈদের আগে বন্ধ রাখা দাবী উঠেছে সর্বমহলে। সম্প্রতি সীমিত আকারে দোকান খোলা রাখা নির্দেশনা দিয়েছে সরকার। এতে ঈদগাঁও বাজারে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতা-বিক্রেতারা। নেই কোন সামাজিক দুরত্ব, নেই কোন নিয়মনীতি। বাজারে আসতে শুরু করেছে করোনা কবলিত বিভিন্ন উপজেলার লোকজন। ফলে সর্বউচ্চ ঝুকিপূর্ণ হয়ে উঠেছে ঈদগাহ বাজার। এ অবস্থায় সিদ্ধান্ত নেয়া না গেলে শীঘ্রই করোনা কবলিত এলাকায় পরিণত হবে বলে আশংকা করছেন বিশিষ্টজনেরা।

শণিবার (৯ মে) বাজারে লোকজনের বেপরোয়া উপস্থিতি দেখে সমালোচনার ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলছেন বাজার বন্ধের সিদ্ধান্ত ছাড়া জনসমাগম বন্ধ রাখা সম্ভব নয়। সুতরাং ঈদগাহকে করোনা মুক্ত রাখতে দ্রুত ঈদগাঁও বাজার বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, কক্সবাজার জেলার ৭ উপজেলায় ৯ মে পর্যন্ত ইতোমধ্যে ৮০ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে ঈদগাঁহর ৬ ইউনিয়ন এখনো করোনা মুক্ত রয়েছে। এদিকে করোনা ঝুঁকি এড়াতে কক্সবাজার, চকরিয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ