সোনাগাজী নবাবপুরে পোল্ট্রি খামারে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজ, ফেনী
  • আপডেট সময় : Friday, May 8, 2020
  • 845 বার দেখা হয়েছে

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফতেপুর গ্রামে আশ্রাফুল আলম নামে এক পোল্ট্রি খামার মালিককে পিটিয়ে জখম করে ও তার পোল্ট্রি খামারে হামলা ভাংচুর করে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করেছে এলাকার কতিপয় সন্ত্রাসী ও বখাটেরা।

বাদীর বক্তব্য ও এজাহার সুত্রে জানা গেছে, নবাবপুর ইউনিয়নের রাঘুনাথপুর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে আশ্রাফুল আলম দীর্ঘ কয়েক বছর ধরে ফতেপুর গ্রামে পোল্ট্রি র্ফামের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার পোল্ট্রি ফার্মে ২ হাজার লেয়ার মুরগী রয়েছে।

আশ্রাফুল জানান, নানান অযুহাতে ফাতেপুর গ্রামের এমরান হোসেনের ছেলে ফাহাদ, হুদা মিয়ার ছেলে সুমন, নুর ইসলামের ছেলে নুর উদ্দিন তাকে হিংসাত্মক মনোভাব নিয়ে প্রায় সময় গালমন্দ করে হুমকি ধমকি দেয়াসহ বিভিন্ন ভাবে জ্বালাতন করতো।

এই বিষয় নিয়ে স্থানীয় গণমাণ্য ব্যক্তিগণকে অভিযোগ করলে, প্রতিপক্ষরা তার উপর ক্ষিপ্ত হয়ে গত ৫ মে দুপুরে বিবাদীরা দলবদ্ধ হয়ে আশ্রাফুলের মুরগী খামারে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। এতে বাঁধা দিলে তারা খামার মালিক আশ্রাফুল আলম ও তার মামা নুর ইসলাম কে পিটিয়ে মারত্মক জখম করে। তার চিৎকারে খামারের পাশে থাকা সামছুল হকের ছেলে মোঃ জাফর, নুনু মিয়ার ছেলে মোঃ হারুন এগিয়ে এসে খামার মালিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় খামার মালিক আশ্রাফুল আলম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার এস আই সাইফ উদ্দিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ