পোরশায় এতিমখানা ও অসুস্থদের মাঝে চেক বিতরণ

মোঃ আবু রাইহান, পোরশা, নওগাঁ
  • আপডেট সময় : Sunday, May 3, 2020
  • 841 বার দেখা হয়েছে

পোরশা প্রতিনিধি: পোরশায় ১৩টি কাওমী মাদ্রাসা সংশ্লিষ্ট এতিমখানা ও ৩৫ জন অসুস্থ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার(৩) মে উপজেলা পরিষদ চত্বরে করোনা ভাইরাস জনিত সমস্যার কারনে এতিমখানাগুলোতে ১ লক্ষ ৩০ হাজার টাকা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশক্রমে প্রাপ্ত অসুস্থতার মাঝে ১৩ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ