গোমস্তাপুরে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ভাতা বিতরণ শুরু

সেরাজুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : Sunday, May 3, 2020
  • 943 বার দেখা হয়েছে

সেরাজুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্নধরনের ভাতা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অাওতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

৩মে(রবিবার) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নে প্রথমবারের মতো ‘ব্যাংক এশিয়ার’ মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার সকালে ইউনিয়নের বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী প্রায় ১৭শ’ জনকে এ ভাতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, ইউপি সচিব রাকিবুল ইসলাম ও ইউপি সদস্যসহ গ্রাম পুলিশগন। উল্লেখ্য, ভাতা ভোগীদের সমাজিক নিরাপত্তা ও যাতায়াত হয়রানি দূর করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ