গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঢাকা-রংপুর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা ও করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মেনে সংক্রমণের ঝুঁকি তৈরি করায় আজ গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক, পিকআপ মাইক্রোবাস, প্রাইভেট কারকে মোবাইল কোর্টে ২৩টি মামলায় মোট ১লক্ষ ৭ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য কারিদের জন্য মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান।
আপনার মতামত কমেন্টস করুন