সোনাগাজীতে অসহায়দের ঘরেঘরে রাতের আঁধারে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Friday, May 1, 2020
  • 812 বার দেখা হয়েছে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারী হিসেবে বিস্তারলাভ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে মানুষ যখন লকডাউনে ঘরেবন্ধী তখন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্দর মার্কেট যুব সংঘের উদ্যোগে প্রতি দিনের ন্যায় রাতের আধাঁরে ১শ’ কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে বন্দর মার্কেট যুব সংঘের সভাপতি মহি উদ্দিন মহিমের নেতৃত্বে যুব সংঘের সদস্যবৃন্দ এই কার্যক্রমে সাহায্য প্রাপ্তিদের পরিচয় গোপন রেখে তাদের দরজায় খাদ্য ও ইফতার সামগ্রী রেখে বললেন চাচা-চাচি আপনার ঘরের দরজার সামনে প্যাকেট আছে নিয়ে যান।

প্রদত্ত খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, সেমাই, মুড়ি, ট্যাংক, ছোলাবুট প্রভৃতি খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর মার্কেট যুব সংঘের উপদেষ্টা নেছার উদ্দিন টিপু, সামছুল আরেফিন, মোঃ এসহাক, আবু তাহের সাইফুল, সদস্য মুসা, হারুন, ইসমাইল, রুস্তম, সাদ্দাম হোসেন, আনোয়ার, জহির, রুবেল, সাকিল, রিয়াদ, নির্জন, মুন্না, আনিস, ফাহিমসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এইসময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহবান জানান, বন্দর মার্কেট যুব সংঘের সভাপতি মহিউদ্দিন মহিম।

সভাপতি মহিউদ্দিন মহিম বলেন, যুব সংঘের খাদ্য সহায়তা কর্মসূচী যতদিন লকডাউন চলবে ততদিন এর কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ