

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু পেশাজীবীলীগ কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাএলীগ নেতা, বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাএলীগ নেতা অধ্যাপক শেখ জামাল আহমেদ’র নির্দেশনায় ২৮ এপ্রিল(মঙ্গলবার) বঙ্গবন্ধু পেশাজীবীলীগ চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম উওর জেলা কমিটির পক্ষ থেকে নিজেদের অর্থায়নে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি’তে করোনা মহামারির কারনে নানা ভাবে সমস্যায় জর্জরিত ১১০টি অসহায়, দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ এবং ছোলা বিতরন করা হয়।
এ বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু পেশাজীবীলীগ চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক সাবেক ছাএনেতা মো.জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ড. ফয়সাল কামাল চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চট্টগ্রাম উওর জেলার সদস্য সচিব মো.আজম সহ সংগঠনের বিভাগীয় ও জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন