শপিং ব্যাগে ১০ হাজার ইয়াবাসহ হ্নীলায় দুই রোহিঙ্গা আটক

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার
  • আপডেট সময় : Thursday, April 30, 2020
  • 823 বার দেখা হয়েছে

সায়মন সরওয়ার কায়েম: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে ৯ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে র‍্যাব।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের রঙ্গীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকককৃতরা হলেন, থ্যাংখালীর ২৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. ইদ্রিস (৪৫) ও তার ছেলে নুর হোসেন (২১)। তারা দু’জনই ইয়াবা পাচারকারী বলে দাবি র‍্যাবের।

কক্সবাজার র্যার‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অনুসন্ধান টিভি কে এই তথ্য দিয়েছেন। তিনি জানান, শপিং ব্যাগে করে পাচারের সময় তাদের আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ