সোনাগাজী (ফেনী) থেকে: করোনা ভাইরাসের কারণে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া ও সুজাপুর গ্রামে কিছু অসহায়দের মাঝে নিজের অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ২৭ এপ্রিল (সোমবার) বাড়ীবাড়ী পৌঁছে দেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ।
সোহাগ বলেন, করোনা মহামারীতে আমার পরিবারের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সাতবাড়িয়া সুজাপুর বাসীর জন্য অল্পকিছু ইফতার সামগ্রী বিতরণ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র অনুপ্রেরণায় কিছু আসহায়দের সহায়তায় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। এই নিয়ে ত্রাণ ও ইফতার বিতরণের কাজ ৪র্থ ধাপে চলছে। ইতোমধ্যে ২৫০ পরিবারকে সহায়তা দিয়েছি। তিনি আরো বলেন, আমার পরিবারের সকল সদস্যই আমেরিকা প্রবাসী। তাদের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মাহফুজ আলম মিয়াজী ও মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহিন প্রমুখ।
আপনার মতামত কমেন্টস করুন