গোবিন্দগঞ্জে ২৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক : গ্রেফতার ৩

হাসিফ সরকার
  • আপডেট সময় : Saturday, April 25, 2020
  • 706 বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর হতে ঢাকাগামী ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৭৫৪৪) করে সবজির ভিতর কৌশলে মাদক নিয়ে যাবার সময় গোবিন্দগঞ্জ থানা গেটের সামনে আটক করে উপস্থিত সংবাদিক ও জনতার সামনে তল্লাশি চালিয়ে ট্রাকের ডালার মধ্যে থাকা দূটি সবজির বস্তার ভিতর তিনটি ব্যাগে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন -১. ফেনসিডিলের মূল মালিক ও মাদক ব্যবসায়ী মোঃ জামাল মন্ডল(৪৭), পিতা: ছাবেদ আলি, গ্রাম: তেকরা ডিয়াস, থানা: নবাবগঞ্জ, ২. ট্রাকের ড্রাইভার মিন্টু চন্দ্র দাস (৩৫), পিতা: শ্রী রবীন্দ্র চন্দ্র, গ্রাম: কাচঁ নগর শিপাই মন্ডলপাড়া এবং ৩. হেলপার রুবেল ইসলাম (২৬), পিতা: আমিনুল ইসলাম, গ্রাম: রামপুর মন্ডল পাড়া, উভয় থানা: পার্বতীপুর, সর্ব জেলা: দিনাজপুর।

আসামিরা পরিকল্পিত ভাবে করোনার সুযোগে সবজির ট্রাকে করে এ ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ