
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোনাগাজী পৌরসভায় পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ২৭০০ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মহীন অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত এসব পরিবারের মধ্যে মধ্যবিত্ত ৩০০ পরিবারকে ১০কেজি করে, হতদরিদ্র ২২০০ পরিবারকে ৫ কেজি করে চাউল ও ২কেজি করে আলু দেয়া হয়।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে সোনাগাজী পৌরসভার মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন তার পৌর ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে ৬ষ্ঠ দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো এই উপহারগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
এর আগে তিনি তার ব্যক্তিগত অর্থায়নে, সরকারিভাবে প্রাপ্ত, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থেকে প্রাপ্ত, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীগুলো কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেন।
মেয়র খোকন সবাইকে ঘরে থাকার আহবান জানান।তিনি বলেন, সোনাগাজী পৌরসভার কোন মানুষ যেন না খেয়ে থাকেন সে ব্যাপারে তিনি সজাগ রয়েছেন। তিনি আরো বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে মেয়র ছাড়াও আরো উপস্থিত ছিলেন, মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার জয়নাল আবেদীন, নকল নবীশ শেখ ফরিদ রিপন, পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর নুরনবী লিটন, শেখ মামুন, আইয়ুব খাঁন, মোঃ মোস্তফা, আলাওল, ইয়াছিন ও ইমাম ভূঁইয়া প্রমূখ।
আপনার মতামত কমেন্টস করুন