সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের সামাজিক সেচ্ছােসবী সংগঠন বন্দরমার্কেট যুবসংঘের সভাপতি মহিউদ্দিন মহিমের বিরুদ্ধে কিছু মাদকসেবী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মহিউদ্দিন মহিম।
মহিম জানান, গত সোমবার (২০ এপ্রিল) রাত ৮ টার দিকে নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে বহিরাগত একদল মাদক সেবনকারী আসলে স্থানীয় লোকজন তাদের বাঁধা দেয়ায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। অন্ধকার রাতে হামলাকারীরা এলাকাবাসী ভেবে তাদের সাথে থাকা শাকিল নামের এক জনের গলায় চুরিকাঘাত করে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে,
মাদকসেবনে বাঁধা দেয়ায় সাকিল সহ কয়েকজন মাদকসেবী স্থানীয়দের উপর হামলা চালায়। এসময় শোরগোল শুনে ছুটে আসেন স্থানীয় সমাজ সেবক মহিউদ্দিন মহিম সহ অন্যান্যরা।
স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে জানা যায়, মহিম ধস্তাধস্তির শেষের দিকে উপস্থিত হয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন মহিম বলেন, কয়েকজন মাদকসেবী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। এখানে একটা নোংরা রাজনীতি করছে কিছু লোক।
উল্লেখ্য, গত সপ্তাহে মাদক সেবন কারীদের ধাওয়া করে এলাকাবাসী একজনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সোপর্দ করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে মাদক সেবন কারীরা এলাকার স্থানীয় জনগণের উপর হামলা করে। হামলা কারীরা সবাই বহিরাগত মাদক সেবন কারী। আহত শাকিলের বাড়ি ৩নং ওয়ার্ডের নাজিরপুরে, কিন্তু ঘটনাটি ঘটেছে ইউনিয়নের শেষপ্রান্তে ৫নং ওয়ার্ডের সুলতানপুরে
আপনার মতামত কমেন্টস করুন