সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে ৬নং ওয়ার্ডের চরডুব্বা গ্রামে চরলামছি ডুব্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে, মিজানুর রহমান (৩০) নামে জনৈক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ১৯ এপ্রিল দিবাগত রাতে বাড়িতে আসার খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। মিজানুর রহমান ওই গ্রামের শাহআলমের ছেলে।
বিষয়টা আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির অবগত হওয়ার সাথে সাথে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবের নির্দেশে আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্য ও স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহীনকে নিয়ে তার বাড়ী লকডাউন করে দেন।
চেয়ারম্যান জহির ২০এপ্রিল সকালের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়াও ভবিষ্যতে যাতে কোনো কিছুর প্রয়োজন হলেই ওয়ার্ড মেম্বার শাহিন অথবা চেয়ারম্যানের মুঠোফোনে কল জানানোর জন্য বলেন।
আপনার মতামত কমেন্টস করুন