সোনাগাজীতে ১২০ পরিবারের মাঝে যুবদল নেতা ইকবাল’র খাদ্যসামগ্রী বিতরণ

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Sunday, April 19, 2020
  • 723 বার দেখা হয়েছে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:   করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার ১২০টি কর্মহীন দরিদ্র ও  মধ্যবিত্ত পরিবারকে পারিবারিক উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।  
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ইত্যাদি। এতে একটি পরিবারের ১ সপ্তাহের খাবারের সংস্থান হবে। এর আগে কয়েকটা মধ্যবিত্ত পরিবারকে তিনি অত্যন্ত গোপনে খাবার ও নগদ অর্থ প্রদান করেছেন বলে জানা গেছে।
 ইকবাল হোসাইন রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক ও সামাজিক সংগঠক হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি পূূর্ব চরগনেশ সমাজ পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি এবং কয়েকটি সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
 ইকবাল হোসেন বলেন, করোনা সংকটের এই মুহুর্তে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে রয়েছে কিছু মধ্যবিত্ত পরিবারও, যারা লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেননা। আমি খুঁজে খুঁজে এসব পরিবার গুলোকেও গোপনে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। 
তাছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টুর পক্ষ থেকেও যেসব ত্রান সামগ্রী এসেছে তাহা দলমত নির্বিশেষে সুষম বন্টন করেছি। যুবদল নেতা ইকবাল সমাজের বিত্তবানদের প্রতি এই কঠিন সময়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ