চিলাহাটি(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানীর কৃতি সন্তান সহশিক্ষা ও প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ, সম্পাদক (কল্যাণ পূর্ণবাসন) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সরকার ফারহানা আখতার (সুমি) নিজ উদ্যোগে নীলফামারীর ডিমলায় কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন কর্মহীন ও নিম্নআয়ের ৫ শ’ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় সুমি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতনতাই মুক্তি। পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমরা সচেতন থাকবো। অপ্রয়োজনে ঘরের বাইরে যাব না। আমি অতি সাধারণ একজন মানুষ। আল্লাহ যদি আমাকে তওফিক দেন, তাহলে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

আপনার মতামত কমেন্টস করুন