মধুপুরে আলহাজ্ব সিদ্দিক হোসেন ও নিখিল গোস্বামীর খাদ্যসামগ্রী বিতরণ

শুভ চৌহান
  • আপডেট সময় : Friday, April 17, 2020
  • 805 বার দেখা হয়েছে

মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:  মধুপুর পৌর এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আলহাজ্ব সিদ্দিক হোসেন খান এবং নিখিল গোস্বামী। তাঁরা তাঁদের সাধ্য অনুযায়ী এসব সামগ্রী বিতরণ করেন।
সোমবার (১৮ এপ্রিল ) বিকেলে মধুপুর পৌরসভার বিভিন্ন  এলাকায় অসহায় দিনমজুর মানুষের জন্য চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবনসহ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে নিখিল গোস্বামী  বলেন, আমি মধুপুর হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি। যতদিন সাংগঠনিক দায়িত্বে ছিলাম সততার সহিত কাজ করেছি। কিন্তু বর্তমান সভাপতি-সম্পাদক’র ভূমিকা দেখে আমি হতবাক! আমি তাদের কে বলবো কিছু হলেও সংগঠন থেকে এই অসহায় শ্রমিকদের জন্য কিছু করতে। তিনি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। আমাদের সচেতনতাই পারে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। বেশি বেশি করে সৃষ্টি কর্তাকে স্মরন করবেন। তাঁর কাছে সবাই ক্ষমা চাবেন। এসময় উপস্থিত ছিলেন শ্রী জগাই চন্দ্র প্রসাদ, পৌর যুবলীগ নেতা রনি গোস্বামী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ