কক্সবাজারে সাংবাদিককে সন্ত্রাসীদের সশস্ত্র ধাওয়া : পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ দায়ের

এম.নূরুল কাদের, কক্সবাজার থেকে ফিরে
  • আপডেট সময় : Tuesday, April 7, 2020
  • 644 বার দেখা হয়েছে

কক্সবাজার সংবাদদাতা :   কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী নানা মিয়াপাড়া ৮ নং ওয়ার্ডে সাংবাদিককে কি‌রিচ দা নিয়ে ধাওয়া করছে মুক্তার আহম‌দের পুত্র সন্ত্রাসী আব্দুল মা‌লেক। 

সোমবার (৬ এপ্রিল) ঘটনা‌টি ঘ‌টে নানা‌ মিয়াপাড়া ক‌বি‌রের দোকা‌নের সাম‌নে। ওই ঘটনার বিষয়ে ঈদগাও তদন্ত কে‌ন্দ্রে অভি‌যোগ দা‌য়ের করেন সাংবাদিক জিয়াউল হক জিয়া। অ‌ভি‌যোগ সূত্রে জানা যায়, স্থানীয় প্রবাসী শফিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তারের নিকট ‌দীর্ঘদিন ধ‌রে চাঁদা দা‌বি করছে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল মা‌লেক। বি‌ভিন্ন সময় সে হুম‌কি দি‌য়ে চাঁদা দা‌বি কর‌লে তা দি‌তে অপারগতা স্বীকার ক‌রে ইয়াছমিন। পূ‌র্বের ন্যায় ৬ এ‌প্রিল ১০টার দি‌কে সে পুন:রায় চাঁদা দাবী করলে তা দিতে ব্যথর্তা প্রকাশ কর‌ায় ইয়াছমিন‌কে গালিগালালাজ ও হুম‌কি দি‌য়ে মালেক অ‌স্ত্রের ভয় দে‌খি‌য়ে ব‌লে আজ‌কের ম‌ধ্যে টাকা না‌ দি‌লে এখা‌নে থাক‌তে পার‌বেনা। এক পর্যায়ে শ্লীলতা হানির হুমকি দিলে নিরুপায় হ‌য়ে ইয়াছ‌মিন তার ভাই‌  সাংবা‌দিক জিয়াউল হক জিয়াকে জানায়। সে সুবা‌দে জিয়া সাড়ে ১১ টার সময় ঘটনাস্থ‌লে গি‌য়ে আব্দুল মা‌লে‌কের সা‌থে উক্ত বিষ‌য়ে কথা বল‌তে চাই‌লে জিয়া উ‌ত্তে‌জিত হ‌য়ে অকথ্য ভাষায় গা‌লিগালাজ ক‌রে এবং সা‌থে আ‌রো সন্ত্রাসী নি‌য়ে বন্দুক ও ধারা‌লো লম্বা কি‌রিচ দা দিয়ে সাংবা‌দিক‌ জিয়াকে কোপা‌তে যায়। জিয়া আত্ম রক্ষা‌র্থে প‌া‌লি‌য়ে যান এবং কৌশ‌লে কি‌রিচ দা সহ তা‌কে মোবাই‌লে ভি‌ডিও ক‌রে নেন। তখন জিয়াকে হুম‌কি দি‌য়ে আজেবাজে ভাষায় গালি দিয়ে ম‌ালেক ব‌লে, তোর রক্ষা নাই, তোর বোনও এখা‌নে বসাবস কর‌তে পার‌বে না। এ ব্যাপারে ঈদগাহ পু‌লিশ তদন্ত‌ কে‌ন্দ্রে অভিযোগ দ‌য়ের করার সময়ে সন্ত্রাসীর হাতে কি‌রিচ দা সহ ভি‌ডিও চিত্র পু‌লি‌শের হা‌তে জমা‌ দেয়া হ‌য়ে‌ছে। প্রশাসন উক্ত বিষ‌য়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ